Thursday, March 12, 2026

চিনকে জব্দ করাই লক্ষ্য, লাদাখ সীমান্তে দক্ষ ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের

Date:

Share post:

চিনকে জব্দ করাই এখন ভারতের মূল লক্ষ্য আর সেই লক্ষ্যপূরণেই এবার লাদাখ সীমান্তে মোতায়েন করা হলো দক্ষ ১৫ হাজার ভারতীয় সেনা।
জানা গিয়েছে , লাদাখের ভারত-চিন সীমান্তে লাল ফৌজের আক্রমণকে প্রতিহত করতে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনীর ১৫ হাজার দক্ষ জওয়ানকে সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছে। লাদাখ থেকে সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে । কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। উল্টে সেনা সরানো তো দূর অস্ত, সেনার সংখ্যা বাড়িয়েছে চিন।
লাদাখ সীমান্তে গালোয়ান সংঘর্ষের ঘটনা এখনও দগদগে। এমনকি সেই যুদ্ধে শহিদও হয়েছিলেন ভারতীয় সেনার বীর জওয়ানরা। আর তাই কোনও ঝুঁকি না নিয়ে এবার অতিরিক্ত সেনা সেখানে নিয়োগ করা হয়েছে। সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোরকে এবার আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে , লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দফায়-দফায় সংঘর্ষ সৃষ্টি হওয়ায় সেখানকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। কিন্তু চিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও, তারা কোনোমতেই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি ছিল না। সেই কারণেই এবার ভারতীয় সেনাবাহিনী ১৫ হাজার দক্ষ সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে।

 

spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...