Friday, June 5, 2026

দিল্লি সফরের আগেই মন্ত্রিসভার বৈঠক, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে কেন্দ্র করে বাড়ছে জল্পনা

Date:

Share post:

সোমবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে প্রথম বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। সূত্রের খবর, ওই দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তার আগেই সোমবার দুপুর ১ টায় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, কলকাতা এবং আশেপাশে জেলার সমস্ত মন্ত্রীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। তবে ঠিক কী কারণে এই বৈঠক, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই ফোন করে মন্ত্রীদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা করবেন বলে খবর। একুশের ভোটে নজিরবিহীন জয়ের পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সুতরাং তাঁর এই দিল্লি সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। এই সফরেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যকে আর্থিক সাহায্য, পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ-সহ একাধিক দাবি-দাওয়াগুলি নিয়ে আলোচনা হতে পারে। একই দিনে বিরোধী দলগুলিকেও বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল। দিল্লি গেলেই সংসদ ভবনে যান তিনি। দেখা করেন পুরনো সতীর্থদের সঙ্গে।এবারও ঠিক তেমনটাই করবেন বলে আশা করা যায়।তবে সেইসঙ্গে বিজেপি বিরোধী শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনাও তৈরি হয়েছে। যদিও এবিষয়ে কোনও কিছুই স্পষ্টভাবে জানানো হয়নি।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...