Saturday, May 16, 2026

আইনজীবীদের অসন্তোষ সামলাতে তড়িঘড়ি বৈঠকে হাইকোর্টের বিচারপতি

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাজকর্মের ধরনে আইনজীবীরা চরম ক্ষুব্ধ ৷ ক্ষোভ এতটাই যে আইনজীবীদের সংগঠনের তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাশ বয়কট করার কথাও চিঠির মাধ্যমে প্রধান বিচারপতিকেই জানানো হয়েছে৷ ওই চিঠিতে বলা হয়, আইনজীবীদের দাবি মানা না হলে, আগামী মঙ্গলবার থেকেই এজলাস বয়কট শুরু হবে৷

আইনজীবীদের এই চরম বার্তা সামলাতে তড়িঘড়ি প্রবীণ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় সোমবার তিনটি আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন,
বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল সোসাইটি,
এই তিন সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বিচারপতি৷ আইনজীবিদের বিভিন্ন সমস্যা নিয়েই আলোচনা হবে৷ প্রসঙ্গত, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরেই হাইকোর্টের প্রবীণ বিচারপতি হলেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...