Wednesday, June 3, 2026

টোকিওতে কোচের ভয়ঙ্কর উচ্ছ্বাস নিয়ে দ্বিধা-বিভক্ত নেট মাধ্যম ! ভাইরাল ভিডিও

Date:

Share post:

সাঁতারে আমেরিকার একাধিপত্য ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার  ক্রীড়াবিদ আরিয়ার্ন টিটমাস। নিশ্চয়ই ভাবছেন কী অঘটন ঘটিয়েছেন তিনি?মহিলাদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে আমেরিকার পাঁচ বারের অলিম্পিক্স সোনাজয়ী কেটি লেডেকিকে হারিয়ে চমকে দিয়েছেন । এই পর্যন্ত সব ঠিকঠাকঽই ছিল। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য । কিন্তু ছাত্রীর সাফল্য দেখে কোচ ডিন বক্সাল যে ভয়ঙ্কর উচ্ছ্বাস দেখালেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে ।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তিনি প্রথম হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। এরপরে রেলিংয়ের ধারে এসে অদ্ভুত ভাবে চিৎকার করে উচ্ছ্বাস করছিলেন তিনি। সামনে থাকা এক স্বেচ্ছাসেবক তাঁকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নি।

টিটমাসের এই সাফল্যে প্রচণ্ড খুশি অস্ট্রেলীয়রা বলছেন, এটা গোটা অস্ট্রেলিয়ার উচ্ছ্বাস।
আর খোদ বক্সাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন,অবিশ্বাস্য লাগছে। কোনও পরিকল্পনা এ ভাবে সফল হলে নিজেকে ধরে রাখা যায় না। মনে হচ্ছে চাঁদে রয়েছি।
অনেকেই অবশ্য বলছেন, সাফল্য এলে কোচের উচ্ছ্বাস হতেই পারে , কিন্তু তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকা উচিত।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...