Sunday, March 15, 2026

ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি, নাহলে ১২, ১৩ অগাস্ট ধর্মঘটের ডাক দিল অ্যাসোসিয়েশন

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের (price hike of petrol diesel) দাম রোজই বাড়ছে । এই অবস্থায় ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বাড়িয়ে দিয়েছে ওলা, উবেরের মত অ্যাপ ক্যাবগুলি। এবার ভাড়া বাড়ানোর দাবি তুলল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন(Bengal taxi association)।অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে ভাড়া না বাড়ালে কলকাতায় ফের ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, তাদের দাবি মত ভাড়া না বাড়ালে আগামী ১২ o ১৩ অগাস্ট মহানগর জুড়ে ট্যাক্সি ধর্মঘট হবে।

অ্যাসোসিয়েশনের দাবি, নতুন ভাড়া অনুযায়ী ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা। তারপর প্রতি কিলোমিটারে ভাড়া করতে হবে ২৫ টাকা।

 

ট্যাক্সি সংগঠনের দাবি এই ভাড়া বৃদ্ধির দাবি মোটেই অযৌক্তিক নয় । ভাড়াবৃদ্ধির এই প্রস্তাব যুক্তিসঙ্গত। করোনাকালে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা ট্যাক্সিতে উঠলে ৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা করার দাবি জানিয়েছে। তারপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা করে বাড়বে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...