Wednesday, May 13, 2026

দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১০ শতাংশ দু’টি টিকা পেয়েছেন, জানালো কেন্দ্রের কোউইন পোর্টাল

Date:

Share post:

এখনও পর্যন্ত দেশের প্রাপ্তবয়স্কদের ৭৩.৫ শতাংশ কোনও টিকাই পাননি বলে জানাল কেন্দ্রের কোউইন পোর্টাল।
অথচ,চলতি বছরের মধ্যেই দেশের প্রাপ্তবয়স্কদের সবাইকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে কেন্দ্র।টিকার পাওয়া যাচ্ছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছে একাধিক রাজ্য। এমনকি মহারাষ্ট্র, দিল্লি-সহ কিছু রাজ্যে অনেক শিবিরে টিকাকরণ বন্ধও করে দেওয়া হয়। যদিও তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, টিকার কোনও অভাব নেই। প্রতিটি রাজ্যকে পর্যাপ্ত টিকা পাঠানো হচ্ছে। এর মধ্যেই টিকাকরণের দায়িত্বভার নেয় কেন্দ্রীয় সরকার।
কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী ২৬ জুলাই পর্যন্ত ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১০ শতাংশ দু’টি টিকা পেয়েছেন। মোট ৯৪ কোটি জনসংখ্যার মধ্যে ২৬.৫ শতাংশ একটি টিকা পেয়েছেন। গত সপ্তাহে দৈনিক গড় টিকাকরণ হয়েছে ৪০ লক্ষ ১০ হাজার, যা অনেকটাই কম। জুনের শেষ সপ্তাহে দৈনিক গড় টিকাকরণ হয়েছিল ৬০ লক্ষ ৪০ হাজার। তবে দৈনিক টিকাকরণে রেকর্ড হয়েছিল গত ২১ জুন। সে দিন টিকা দেওয়া হয়েছিল ৮০ লক্ষ ৮০ হাজার মানুষকে।
এই পরিস্থিতিতে চিকিৎসকদের মত, টিকাকরণের গতি বাড়াতে না পারলে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা সম্ভব নয়।

 

 

 

 

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...