Sunday, May 17, 2026

পর্ন -কাণ্ডে আরো ১৪ দিনের জেল হেফাজত রাজ কুন্দ্রার

Date:

Share post:

ছাড়া পেলেন না। পর্ন -কাণ্ডে (pornography) আরো ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রা (Raj kundra)কে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (crime branch Mumbai police) মঙ্গলবার, ২৭শে জুলাই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তদন্তের প্রয়োজনে রাজ কুন্দ্রার মত প্রভাবশালী ব্যক্তিকে নিজেদের হেফাজতে রাখা অত্যন্ত জরুরি। মুম্বই  পুলিশের এই আবেদনে সাড়া দিয়ে আরও ১৪ দিন তাঁকে জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি ও সেই সব ভিডিয়ো অ্যাপে প্রকাশ করার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে মুম্বই পুলিশ রাজকে গ্রেফতার করেছিল। তারপর থেকে পুলিশের হেফাজতেই রয়েছেন এনআরআই ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

এদিকে, রাজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী অফিসার রা বলেছেন, একটি অ্যাকাউন্টে ১ কোটির বেশি টাকা রয়েছে। সূত্র জানাচ্ছে, রাজ ও শিল্পার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। পুলিশের অনুমান, পর্নোগ্রাফি অ্যাপ ‘হটস্পট’ ও ‘বলি ফেম’ থেকে উপার্জিত অর্থ সরাসরি ঢুকত সেই অ্যাকাউন্টে। সেই টাকা বিট কয়েনেও লগ্নি হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গত সপ্তাহে রাজের অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। রাজের বিতর্কিত অ্যাপ ‘হটস্পট’ সম্পর্কিত বেশকিছু মেসেজ পেয়েছেন তাঁরা। হটস্পটকে ঘিরে বিতর্ক হওয়ার কারণ, পুলিশের বিশ্বাস এই অ্যাপেই রাজ প্রকাশ করতেন পর্নোগ্রাফি ভিডিয়ো। মুম্বই পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, গুগল ও অ্যাপেল প্লে স্টোর থেকে ওই অ্যাপটি আগেই সরিয়ে ফেলেছিলেন রাজ। লঞ্চ করেছিলেন আরও একটি অ্যাপ – ‘বলি ফেম’। অন্যদিকে গত সপ্তাহে রাজের আইনজীবী আপত্তি জানিয়ে বলেছিলেন, অ্যাপে আপলোড হওয়া বিষয়বস্তু কোনও মতেই পর্নোগ্রাফি নয়।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...