Tuesday, June 9, 2026

এবার ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস! ঘোষণা প্রদেশ তৃণমূলের

Date:

Share post:

২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর ১৬ অগস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে “খেলা হবে দিবস’’ (Khela Hobe Divas)। এবার সেই পথেই ত্রিপুরাতেও একইদিনে “খেলা হবে” কর্মসূচি পালন করার কথা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস (Tripura TMC)। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ (Asishlal Singh) বলেছেন, ‘‘২১ জুলাই আমাদের দলের সু্প্রিমো মমতাদি ”খেলা হবে দিবস” ঘোষণা করেছেন। এমন ঘোষণার পর ছাত্র-যুবদের মধ্যে দরুণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাই আমরা ঠিক করেছি, আগামী ১৬ অগস্ট ত্রিপুরার পাহাড় থেকে সমতল খেলা হবে দিবস পালন করব।’’

আরও পড়ুন:হরিশ্চন্দ্রপুরে ধুন্ধুমার: ১১ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ, অপহৃত পঞ্চায়েত প্রধানও!

জানা গিয়েছে, ত্রিপুরার বিভিন্ন জেলা ও শহরে ১৬ অগস্ট বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করবেন সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা। ওই দিন সে রাজ্যের তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বেশ কিছু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশিসলাল সিং। ত্রিপুরা রাজ্য সভাপতি আরও বলেন, ‘‘তেইশের বিধানসভাকে পাখির চোখ করে খেলা তো ত্রিপুরার শুরু হয়ে গিয়েছে। সেই খেলার গতি আরও বাড়িয়ে দেওয়ার জন্যই ১৬ অগস্টকে বেছে নিয়েছি আমরা।’’

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...