Tuesday, June 9, 2026

ভাটপাড়ায় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

Date:

Share post:

ফের ভাটপাড়ায় শ্যুটআউট। তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনাচক্রে অল্পের জন্য প্রাণে রক্ষা পান নেতা।  সোমবার রাতে এই শুট আউটের (shootout at Bhatpara) ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল ভাটপাড়ার রায় বাহাদুর রোড। যুব তৃণমূল (TMC) নেতা চন্দন দাসকে লক্ষ্য করে রাতের অন্ধকারে কে বা কারা গুলি চালায়। সৌভাগ্যক্রমে গুলি যুবনেতা চন্দন দাসের হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। তার শরীরে আঘাত লাগে। কিন্তু প্রাণে রক্ষা পান তিনি। আহত যুব তৃণমূল নেতার চিকিত্‍সা করানো হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তার সংকট কেটে গিয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এদিকে কে বা কারা চন্দন দাস কে লক্ষ্য করে গুলি চালালে তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতার কারনে এই হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ । ওই যুবনেতার কোনো পুরনো শত্রু আছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...