Sunday, May 3, 2026

এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপের ( Afc cup)প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। মঙ্গলবার সন্ধ্যায় হাবাসের( habas) তত্ত্বাবধানে যুবভারতীর অনুশীলন কেন্দ্রে প্রায় দেড় ঘন্টা অনুশীলন সারলেন প্রীতম কোটাল, সুভাশিস বোস, জনি কাউকোরা। মূলত শারীরিক সক্ষমতার উপরেই জোর দেওয়া হয়েছিল এই অনুশীলনে।

হুগো বৌমাস শহরে এসে পড়লেও, ক্লান্তির কারণে মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। বুধবার থেকে অনুশীলনে নেমে পড়বেন বৌমাস। ফিনল্যান্ডের মিডিও কাউকো ছাড়া আর কোন বিদেশি এদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না। এদিন বাগান ব্রিগেডকে প্রায় দেড় ঘণ্টা ‘ক্লোজডোর’ অনুশীলন করালেন এটিকে মোহনবাগানের হ‍্যেডসার হাবাস।

২০২০-২০২১ আইএসএলে অল্পের জন‍্য হাতছাড়া হয়েছে ট্রফি। সামনেই এএফসি কাপ। ১৮ আগস্ট গ্রুপ ‘ডি’-র ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন। তার আগে নিজেদের প্রস্তুত করে নিতে মরিয়া হাবাসের দল।

আরও পড়ুন:আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ

 

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...