Saturday, June 13, 2026

আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ

Date:

Share post:

বাংলায় আবারও আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপ( Durand cup)। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাতেই বসতে চলেছে ডুরান্ডের আসর। ১৩০তম ডুরান্ড কাপের আয়োজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কথাবার্তা। জানা গিয়েছে, মোট ১৬টি টিম খেলবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে। আইলিগ( i-league) ও আইএসএলের( isl) ছয়টি করে দল, মোট ১২টি দল খেলবে। আর ভারতীয় সেনাবাহিনীর চারটি দলও থাকবে এই টুর্নামেন্টে।

সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী সেপ্টেম্বর মাসেই বসতে চলেছে ডুরান্ড কাপের আসর। যদিও একনও পযর্ন্ত ঠিক হয়নি সময়সূচি।এদিকে সমস্ত ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার প্রাথমিক প্রস্তাব রাখা হলেও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে অন্যান্য স্টেডিয়ামে ম্যাচ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে আগস্টে বসতে চলেছে কলকাতা লিগের আসর। করোনার কারণে গতবছর বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা লিগ। তবে চলতি বছর করোনার সবরকম নিয়ম মেনেই হচ্ছে কলকাতা লিগ। আর এবার সব ঠিক থাকলে বাংলাতেই বসতে চলেছে ডুরান্ড কাপ।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, স্থগিত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম‍্যাচ

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...