Saturday, June 13, 2026

নিজেই নিজের ছাতা ধরলেন মমতা, মোদিকে টেক্কা ছোট্ট চালে

Date:

Share post:

সাধারণত্বে তিনি বরাবরই সবাইকে টেক্কা দিয়েছেন। সাতবারের সাংসদ, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী হয়েও এখনও থাকেন কালীঘাটের অতি সাধারণ টালির চালের বাড়িতে। আর তারই ছোঁয়া পাওয়া গেল মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজপথে। এদিন দিল্লির রিমঝিম বৃষ্টিতে বাঁ হাতে ছাতা ধরে ডান হাতে মাইক নিয়ে জাতীয় সংবাদ মাধ্যমের সামনে সব প্রশ্নের উত্তর দিলেন সাবলীল ভঙ্গিতে। আর জাতীয় রাজনীতিতে একসুরে সবাই বলে উঠল মোদিকে মোক্ষম জবাব দিলেন মমতা।

কারণটা আর কিছুই নয়, বাদল অধিবেশন শুরুর দিন সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তখনও বৃষ্টি পড়ছিল রাজধানীতে। নিজের ছাতা নিজেই হাতে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন মোদি। সেই ছবি পোস্ট করে বিজেপির নেতারা বলতে শুরু করেন, প্রধানমন্ত্রী একেবারেই মাটির কাছাকাছি মানুষ। সেই কারণেই নিজের ছাতা নিজেই ধরতে পারেন। অথচ দেখা গেছিল জুতো যাতে না ভেজে সেই কারণে পায়ের নীচে সবুজ ম্যাট পাতা ছিল প্রধানমন্ত্রীর। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাতে ছিল নিতান্ত ব্যবহার করা একটি সাদামাটা ছাতা। দিল্লির (Delhi) সাউথ অ্যাভিনিউতে নিজের পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই স্বভাবসুলভ ভঙ্গিতে মমতা বলেন, “আপনারা ছাতা নিয়ে নিন। বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে”।

তাঁর এই ভূমিকা দেখে তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, “২০২৪-এ সারাদেশের মাথায় ছাতা ধরবেন মমতাদি। এটা তারই ট্রেলার”।

এদিন সঙ্গে দেখা করে কমলনাথ (Kamalnath) বলে দিয়েছেন বিজেপিকে হারানোর ক্ষমতা আছে মমতার। আর নিজেই ছাতা মাথায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সাদামাটা জীবনযাপনে তাঁকে টেক্কা দেওয়া মুশকিল।

আরও পড়ুন- বিজেপি যুবনেতা রাজুর “অস্বাভাবিক” মৃত্যু নিয়ে ঘনীভূত রহস্য, উঁকি দিচ্ছে কিছু প্রশ্ন

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...