Tuesday, June 9, 2026

করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া, স্থগিত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম‍্যাচ

Date:

Share post:

ফের করোনার( corona) থাবা ভারতীয় দলে( india team)। এবার করোনায় আক্রান্ত হলেন ক্রুনাল পান্ডিয়া( krunal pandya)। আর এর কারণে স্থগিত করে দেওয়া হল ভারত-শ্রীলঙ্কা( india-srilanka) দ্বিতীয় টি-২০( t-20) ম‍্যাচ। আজ সন্ধ্যায় হওয়ার কথা ছিল এই ম‍্যাচটি। এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজ জয়ের পর প্রথম টি-২০ ম‍্যাচেও জয় পায় শিখর ধাওয়ানের দল।

সূত্রের খবর ক্রুণাল পান্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন ভারতীয় দলের আটজন সদস্য।  সেই আট সদস্যকে আইসোলেশনে পাঠানো হতে পারে। এদিকে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল পৃথ্বী শাহ ও সূর্যকুমার যাদবের, এবার সেটি নিয়েও সংশয় তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সমস্ত খেলোয়াড়ের রিপোর্ট না আসা অবধি দুটি দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। যদি সকল খেলোয়াড়ের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে এই স্থগিত হওয়া ম্যাচটি হবে আগামীকাল।

আরও পড়ুন:ফের করোনার থাবা অলিম্পিক্সে, আক্রান্ত আরও চার

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...