Sunday, March 15, 2026

এইমস-এর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় সপ্তম মালদহের ছাত্রী ধৌলি ঝা’

Date:

Share post:

এইমস-এর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছে মালদহের কৃতী ছাত্রী ধৌলি ঝা’। সোমবার প্রকাশিত হয়েছে এইমস-এর পরীক্ষার ফল। আর সেই ফলাফলের সাফল্য হাতে পেয়েই ঝা পরিবারে খুশির জোয়ার। মালদহ শহরের মকদমপুর এলাকার বাসিন্দা ধৌলি। তাঁরা দুই বোন। ধৌলি ঝা’র বাবা চঞ্চল ঝা পেশায় হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। মা পুষ্পিতা ঝা স্কুল শিক্ষিকা। তাদের দুই মেয়ে।

বর্তমানে তারা দুজনেই ডাক্তারি পড়ছে।

ধৌলি ঝা ডাক্তারী পরীক্ষায় পাশ করে এইমসের সর্বভারতীয় পোস্ট গ্যাজুয়েট পরীক্ষায় সপ্তম হয়েছে। ছোট মেয়ে দ্যুতি ঝা কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

গত ২০১২ সালে মালদহ জেলায় মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম স্থান দখল করেছিল ধৌলি ঝা। তিনি মালদহ বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

এরপর মেডিকেলের জয়েন্টে পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পান ধৌলি । তিনি নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পান। ২০২০ সালে এনআরএস থেকে ডাক্তারি পাশ করে তিনি এক বছরের ইন্টার্নশিপ শেষ করে মালদার বাড়িতে চলে আসেন। বাড়িতে বসেই অল ইন্ডিয়া নিট পোস্ট গ্রাজুয়েটের প্রস্তুতি নেন। এবছর ২২ জুলাই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পোস্ট গ্যাজুয়েট পরীক্ষায় বসেন তিনি ।

দেশজুড়ে ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে সপ্তম হয়েছেন তিনি। ভবিষ্যতে মেডিসিন নিয়ে দিল্লির এইমসে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...