Sunday, May 17, 2026

যোগী-মোদির রাজ্যে প্রচারে তৃণমূলের বার্তা হাতিয়ার মমতার

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই আগামী লোকসভা নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভায় মমতাকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপি। সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই একই সুর বুধবার নয়াদিল্লিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।বুধবার বিকেলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি । তার আগে দুপুরে দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে।
বিজেপিকে যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবে না তা স্পষ্ট করে দেন তৃণমূলনেত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। যা হাতিয়ার করে উত্তরপ্রদেশে প্রচার শুরু করেছে সমাজবাদী পার্টি। সমগ্র দেশে প্রচারের জন্য হিন্দিতেও ওই গান তৈরি হচ্ছে। যা নিয়ে এদিন মমতা বলেছেন, বাংলার পরে এবার সারা দেশেই খেলা হবে।
তৃণমূল সুপ্রিমো কি রাজনৈতিক প্রচারে বারাণসীতে যাবেন? এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন যাব না? আমি অবশ্যই বারাণসীতে যাব।

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...