Saturday, June 6, 2026

গভীর নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । এই নিম্নচাপের জেরে আগামী দুদিন রাজ্য জুড়ে সারাদিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের কিছু জেলা-সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকার কারণে আজ এবং আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...