Sunday, May 17, 2026

বাদল অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্পিকারের ডাকা বৈঠকে থাকবেন সুদীপ

Date:

Share post:

সংসদ বাদল অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। দুপুরে ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay)। তিনি জানিয়েছেন, “পেগাসাস কোনও জেদাজেদির বিষয় নয়। আমরা প্রথম থেকেই দাবি জানাচ্ছি, পেগাসাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং কৃষক ইস্যুতে একের পর এক আলোচনা হোক। সরকার রাজি হয়নি। তাই, সংসদ সুষ্ঠুভাবে না চলার দায় সরকারের।”

বিজেপির অভিযোগ,
সংসদে দাঁড়িয়ে “বিহারী গুন্ডা” মন্তব্য করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির নিশিকান্ত দুবে গতকাল সংসদে কংগ্রেসের শশী থারুরকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন সংসদে। এমন সাংসদের ব্যাপারে কিছু না, বলাই ভালো।”

পেগাসাস (Pegasus) এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভায় দলীয় সাংসদদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁদের সক্রিয় অংশগ্রহণ করতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেগাসাস নিয়ে সংসদে যদি সরকার জবাব না দেয়, তাহলে সাধারণ মানুষের প্রশ্নের জবাব কোথায় পাওয়া যাবে! এই পরিস্থিতিতে এদিন তৃণমূলের দলনেতা লোকসভার স্পিকারের ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন।

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...