Wednesday, May 13, 2026

১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ: রাতে কড়াকড়ি বহাল, বন্ধ লোকাল ট্রেন

Date:

Share post:

আগের নিয়ম-বিধি জারি রেখেই রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। তবে, নবান্ন (Nabanna) থেকে জারি করা নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে রাতের কড়াকড়ির উপর। কারণ ইদানিং প্রশাসনের নজরে পড়ছে, নিয়মকে তোয়াক্কা না করে রাতের দিকে পার্টি, হুল্লোড়, বেড়ানোর প্রবণতা বেড়ে যাচ্ছে। সেদিকে পুলিশ-প্রশাসনকে কড়া নজর দিতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এবার সেই নির্দেশেই আরও জোর দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল নবান্ন। আগের নির্দেশ অনুযায়ী, বিধি-নিষেধের মেয়াদ ছিল ৩১ জুলাই পর্যন্ত। তা ১৫ অগাস্ট পর্যন্ত থাকবে বলে বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে। নৈশকালীন কড়াকড়ি কঠোরভাবে জারি থাকছে।
একনজরে দেখে নেওয়া যাক কী আছে নির্দেশিকায়
• বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে।
• রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যে কোনও ব্যক্তি বা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
• লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
• শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে।
• মেট্রো চলাচলের ক্ষেত্রে একই নিয়ম লাগু থাকছে।
• স্কুল-কলেজ,  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
• সিনেমা হল, বিনোদন পার্ক  বন্ধ থাকবে।
• কোনও প্রেক্ষাগৃহ বা ঘেরা জায়গায় মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে।
• দূরত্ব বিধি মেনে চলা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।
• আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কঠোর ব্যবস্থা।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...