Thursday, May 14, 2026

ড্যামেজ কন্ট্রোলে বিপ্লবের সাফাই, গ্রামে নতুন মানুষ এলে সবাই জিজ্ঞাসা করে; কারা এসেছে?

Date:

Share post:

গত রবিবার থেকেই জাতীয় রাজনীতিতে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজ্যে তৃণমূল সংগঠন তৈরি করতেই শুরু হয়ে গিয়েছে বিজেপির চাপ। পুলিশ দিয়ে কখনও তৃণমূল কর্মী আবার কখনও আইপ্যাকের কর্মীদের হোটেল বন্দি করা হচ্ছে কিংবা আটক করা হচ্ছে। এমনকি তৃণমূলের প্রতিনিধিদলকেও পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে। কিন্তু এই বিষয়ে এই ক’দিন কিছুই বলেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

তবে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন, ত্রিপুরাবাসী অতিথিপরায়ন। যেটা পুলিশের কাজ পুলিশ করবে। তাতে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে না। অন্য কেউও হস্তক্ষেপ করবে না। কারণ ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য। সামনেই স্বাধীনতা দিবস। না জানিয়ে যদি কোনও গ্রুপ আসে। সেক্ষেত্রে প্রশাসনেরও দায়িত্ব থাকে। আমাদের গ্রামেও যদি দু’জন নতুন মানুষ আসে, তা-ও লোক জিজ্ঞাসা করে, কারা এসেছে? তিনি আরও বলেন, এইটুকুই জানতে চাওয়া হয়েছে। এর বেশি কিছু নয়। এখন কোভিডবিধি চলছে। জনজাতির মিলনস্থল ত্রিপুরা। আমরা সবাই মিলেমিশে আছি। আমরা এখানে সবাইকে স্বাগত জানাই। এটাই ত্রিপুরার সংস্কৃতি।
করোনা অতিমারীকে হাতিয়ার করে বিপ্লব দেবের পুলিশ যা অত্যাচার করেছে ও হেনস্থা করেছে তা হালকা ভাবে মেনে নিচ্ছে না তৃণমূল। সেই কারণেই আগামী সোমবার ত্রিপুরা সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...