Thursday, May 14, 2026

ভারতের দ্বিতীয় পদক, কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় দিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে(  Tokyo Olympics) ভারতের( india) হয়ে দ্বিতীয় পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা বোর্গোহাই( lovlina borgohain)। চলতি অলিম্পিক্সে বক্সিং এ অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। ভারতের মেরি কমের পর লভলিনা দ্বিতীয় মহিলা বক্সার যিনি অলিম্পিক্সে পদকে এনে দিল ভারতকে।

টোকিও অলিম্পিক্সে মহিলাদের ওয়েল্টারওয়েটে দাপুটে জয় হাসিল করে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে লভলিনার সামনে ছিলেন চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিন। কিন্তু ম্যাচটিকে কার্যত একপেশে করে দেন লভলিনা। ম‍্যাচের শুরু থেকেই খেলায় দাপট দেখান তিনি।  শেষ অবধি বিচারকদের সিদ্ধান্তে ৪-১ ফলে জয়ী হন লভলিনা। আর এর জেরে অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি।

গতকাল মেরি কমের বিতর্কিত হারের পর থেকেই মন খারাপ  ভারতবাসীর। কিন্তু শুক্রবার  দিনের শুরুতেই ভাল খবর দিলেন লভলিনা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...