Wednesday, May 27, 2026

বিজেপির হাতছাড়া হতে চলেছে জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েত

Date:

Share post:

বিজেপির হাতছাড়া হতে চলছে জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েত। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১০ জন। এরমধ্যে বিজেপি ৭, তৃণমূল ১, সিপিএম ১ ও ফরওয়ার্ড ব্লক ১। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্যদের একাংশের সঙ্গে প্রধানের বিতণ্ডা শুরু হয়। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে পঞ্চায়েত সদস্যদের না জানানো সহ নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে। ইতিমধ্যে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও’র কাছে প্রধানকে সরিয়ে আস্থা ভোট করার দাবি জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ।

সুত্রে খবর, মঙ্গলবার সিপিএমের ১ পঞ্চায়েত সদস্য এবং বিজেপির ৪ সদস্য সহ মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিডিও’র কাছে জমা দেন। বিডিও তা গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

প্রধান রেবতী রায় বলেন, সবটাই একটা রাজনৈতিক চাল ‘তৃণমূলের একমাত্র পঞ্চায়েত সদস্যের প্ররোচনায় দলীয় সদস্যরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাবের ডাক দিয়েছে।

অনাস্থা প্রস্তাবে পক্ষে উপপ্রধান ডালটন রায় বলেন বোর্ড মিটিং ছাড়াই নিজের সিদ্ধান্তে এলাকার বিভিন্ন কাজ করানো হচ্ছে । দলীয় সদস্যদের সঙ্গে অসহযোগিতা, দায়িত্ব ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আছে তার দরুন এধরনের সিদ্ধান্ত।

 

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...