Wednesday, May 20, 2026

জঙ্গি খুঁজতে শনিবার সকাল থেকেই উপত্যকা জুড়ে তল্লাশি শুরু সেনাবাহিনীর

Date:

Share post:

সেনাবাহিনীর (Indian army) কাছে গোপন সূত্রে খবর এসেছে আগামী ৫ আগস্ট উপত্যকায জুড়ে নাশকতা (blue print of terrorist attack) ঘটানোর ছক কষেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা (terrorist supported by Pakistan)। সম্ভবত তারা উপকারী নানা গোপন স্থানে আত্মগোপন করে থাকতে পারে বলে খবর। তাই শনিবার সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে উপত্যকার (special checking started at Jammu and Kashmir valley) বিভিন্ন জায়গায়।

শনিবার সকাল থেকেই সোপিয়ান, অনন্তনাগ- সহ মোট ১৪টি জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ। জুন মাসে জম্মুর বিমানঘাঁটিতে ড্রোন হামলা এবং সম্প্রতি জম্মুর মন্দিরগুলিতে হামলার পরিকল্পনার খবর জানার পরই মূলচক্রীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তাছাড়া উপত্যকায় ঘন ঘন ড্রোনের মাধ্যমে নজরদারি ও হামলা চালানোর চেষ্টার পিছনে যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিই জড়িত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তদন্তকারী সংস্থার।

অন্যদিকে, জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নির্দেশে লস্করই-মুস্তাফা জম্মুর বিভিন্ন অংশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছে গোয়েন্দা বাহিনী। ইতিমধ্যেই গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...