Monday, June 15, 2026

দেশে সামান্য কমলো সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯৩

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের(third wave) একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের বারবার সতর্ক বার্তার পর গত কয়েক দিনের দৈনিক পরিসংখ্যান সে দিকেই ইঙ্গিত করছে। কিন্তু গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়ে গিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৬৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারে তুলনায় সামান্য হলেও কম। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জন।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ হাজার ২৯১ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র ভ্যাকসিন দেশে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে।

পাশাপাশি তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে দক্ষিনের রাজ্য কেরল। জানা যাচ্ছে গোটা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও।

 

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...