Sunday, March 22, 2026

সতর্কবাণী না মেনে ফের সাইবার ক্রাইমের শিকার গ্রাহক

Date:

Share post:

ব্যাঙ্ক থেকে বারবার সতর্কবাণী দেওয়া হচ্ছে- ফোনে কারও সঙ্গে ব্যাঙ্কের কোনও তথ্য আদান-প্রদান না করতে, অপরিচিত ব্যক্তিকে কোনভাবেই তথ্য না দিতে। কিন্তু তারপরেও সেসব ভুলে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের (Srirampur) চাতরার মান্না পাড়ার বাসিন্দা অসীমকুমার নন্দন (Ashimkumar Nandan)।
এছরই অবসর নেন অসীম। গত ২৮ তারিখ বিকালে তাঁর মোবাইলে হঠাৎ একটি ফোন আসে। বলা হয়, ব্যাঙ্কে যে টাকা আছে, তার জন্য বেশ কিছু নথি লাগবে। ষাটোর্ধ্ব ভদ্রলোক ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তিনি প্রতারণার শিকার হচ্ছেন।
প্রথমে তাঁর মোবাইলে এসএমএস (Sms) আসে। পিএনবি-র (Pnb) নামে। সেই এসএমএসে একটি ওটিপি (Otp) নম্বর আসে। সেটা বলার পরেই তাঁর মোবাইলটি হ্যাক করে জালিয়াতরা। এরপর দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কমতে থাকে। ইউকো ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার ও পিএনবি থেকে ১০ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়।
তিনি বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেন। পরের দিন শ্রীরামপুর থানা ও সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের কাজ শুরু করেছে তারা। টাকা ফেরতের আশায় সাইবার সেলের দিকে তাকিয়ে বসে রয়েছেন অসীম নন্দন।

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...