Monday, June 15, 2026

এবার বঙ্গভঙ্গের ধুঁয়ো বিজেপি বিধায়ক বরেন বর্মণের

Date:

Share post:

ফের বঙ্গভঙ্গের ধুঁয়ো তুলে অশান্তি ছড়ানোর চেষ্টা এক বিজেপি বিধায়কের। জন বার্লা (John Barla), শিখা চট্টোপাধ্যায় (Shikha Chatterjee) ও আনন্দময় বর্মণের (Anandamoy Barman) পর এবার উত্তরবঙ্গকে (North Bengal) পৃথক করার জিগির তুললেন শীতলকুচির (Sitalkuchi) বিজেপি (BJP) বিধায়ক বরেনচন্দ্র বর্মণ (Baren Chandra Barman)। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর থেকে বঞ্চিত উত্তরবঙ্গ। সেই কারণেই এটা না কি উত্তরবঙ্গের মানুষের দাবি!
তবে, এই নিয়ে ভিন্ন সুর বিজেপি জেলা নেতৃত্বের। তাঁদের বক্তব্য, এটি বিধায়কের ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
একে বিজেপির দ্বিচারিতা বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি। বঙ্গভঙ্গ নিয়ে যতই নিজেদের আলাদা রাখার চেষ্টা করুন না কেন বিজেপি শীর্ষ নেতৃত্ব, যেসব নেতা-নেত্রীরা বাংলা ভাগের ধুঁয়ো তুলছেন, তাঁদের বিরুদ্ধে কোনও কড়া বার্তা দেওয়া হচ্ছে না। এই কারণেই আরও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...