Monday, June 15, 2026

নিম্নচাপ পশ্চিমে সরেছে, সোমবার অব্দি ভারী বৃষ্টির পূর্বাভাস পাহাড় ও সমতলে

Date:

Share post:

এবার উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপের অবস্থানের কারণে কলকাতা ও লাগোয়া এলাকায় দুর্যোগ চলছিল তা সরে গিয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা দেওঘর এলাকার দিকে সরেছে। ফলে, পুরুলিয়া, বাঁকুড়া ও লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

তেমনই দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতল, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে। ইতিমধ্যেই কালো মেঘে ঢেকেছে দার্জিলিং পাহাড়ের আকাশ। শনিবার দিনভর কয়েক দফায় বৃষ্টিও হয়েছে পাহাড়ে। কালিম্পং, কার্শিয়াঙেও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি হয়েছে। সোমবার অবদি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড় ও লাগোয়া সিলিগুড়ি ও পাশের জেলা জলপাইগুড়িতে। কোচবিহার, আলিপুরদুয়ারেও আগামী ৪৮ ঘণ্টা ভালরকম বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...