Tuesday, April 28, 2026

বাড়ির ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত ৩

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে বাড়ির ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে গুরুতর জখম এক শিশু কন্যা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের পৌর গেস্ট হাউস সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের স্থানীয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু মণ্ডল দুপুরে অন্যান্য দিনের মতো বাড়ির মধ্যেই কাজ করছিলেন। তাঁর স্ত্রী, বৌমা এবং নাতনিকে নিয়ে ঘরের ভিতরেই ছিলেন। আচমকা বাইরে থেকে বিকট আওয়াজ শুনতে পান কালু মণ্ডল। তড়িঘড়ি বেরিয়ে আসতেই দেখেন, তাঁর বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে। আর তাতেই চাপা পড়েছে তাঁর স্ত্রী, নাতনি এবং তাঁর বৌমা। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।  প্রাথমিক চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা এবং পরিবার জানিয়েছে, বাড়িটি বেশ কয়েক বছরের পুরনো হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটিকে নিয়ে আতঙ্কিত গোটা পরিবার।

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), ভীত সন্ত্রস্ত কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...