Thursday, May 14, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলীয় নেতার বিরুদ্ধেই টাকা তছরুপের অভিযোগ শীর্ষ নেতৃত্বকে

Date:

Share post:

সুতির বিজেপি প্রার্থী কৌশিক দাসের বিরুদ্ধে নির্বাচনী খাতে দেওয়া টাকা তছরুপের অভিযোগ তুলে দলের শীর্ষ নেতাদের চিঠি দিলেন আর এক দলীয় নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো বিপাকে পড়েছে জেলা বিজেপি।

জানা গিয়েছে, বিষয়টির তদন্ত শুরু করেছে বিজেপি। কৌশিক দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও এত বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ পাওয়ামাত্র কেন ওই নেতাকে বরখাস্ত করা হল না এ নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেধেছে।

জানা গিয়েছে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সুতি বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন কৌশিক দাস। যদিও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন। তার বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের চিঠি দিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য ইউনুস শেখ অভিযোগ করেছেন, দলের তহবিল হিসেবে ভোটের প্রচার ও কাজের জন্য কৌশিক দাসকে মোটা টাকা দেওয়া হলেও ২৪ লক্ষ ৪০ হাজার টাকার মতো খরচ করে বাকি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এই ঘটনার তদন্ত করা হোক ।

যদিও কৌশিক দাসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে
কৌশিক বলেছেন, ব্যক্তিগত কারণে উত্তর মুর্শিদাবাদ জেলার যুব মোর্চার সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। নির্বাচনী খাতে দেওয়া টাকার হিসেব দলের নির্বাচন কমিটিকে দেওয়া আছে। এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...