Thursday, June 25, 2026

পুলিশের অনুমতি ছাড়াই রেড রোডে ম্যারাথন বিজেপি যুব মোর্চার

Date:

Share post:

পুলিশের(police) অনুমতি ছাড়াই শহরে ম্যারাথন কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। রবিবার সকালে রেড রোডে অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের(Indian athlete) সমর্থনে দৌড়ের আয়োজন করে রাজ্য বিজেপি(Bengal BJP)। সকাল আটটা থেকে শুরু হয় এই ম্যারাথন। যেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh), সৌমিত্র খাঁ(Soumitra Khan) সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

আরও পড়ুন:কুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের

যদিও বিনা অনুমতিতে এই ম্যারাথনের আয়োজন করা হলেও সেভাবে পুলিশি বাধার মুখে পড়তে হয়নি বিজেপি কর্মকর্তাদের। রেড রোডের ওই এলাকায় বিজেপির কর্মসূচি উপলক্ষে পুলিশ মোতায়েন থাকলেও কোনো রকম বাধা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) চলছে। সমগ্র ভারতের মানুষ ভারতীয় দলকে উৎসাহিত করছে। বিজেপির তরফেও সারা ভারত জুড়ে এই নিয়ে অনেক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের যুব মোর্চা একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে। পুলিশ বিজেপির কোনও কর্মসুচিতেই অনুমতি দেয় না। পুলিশকে জানাতে হয়, তাই আমরা জানিয়েছি।’ যদিও শেষ পর্যন্ত কোন রকম সমস্যা ছাড়াই বিজেপির ম্যারাথন দৌড় সম্পন্ন হওয়ায় খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...