Thursday, June 25, 2026

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে আপাতত স্বস্তি

Date:

Share post:

শহরে বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু আকাশের মুখ ভার। এদিকে বিগত কয়েকদিনে প্রবল বৃষ্টির দাপটে নাকাল শহর কলকাতা(Kolkata) সহ বেশিরভাগ জেলা। এহেন অবস্থাতেই রবি ও সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস(weather office)। পাশাপাশি মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও হাওড়ায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানানো হয়েছে।

রবিবার আবহাওয়া দপ্তরের জারি করা বিবৃতি অনুযায়ী, রবি ও সোমবার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে মঙ্গল ও বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও হাওড়ায় বৃষ্টির দাপট বাড়বে। এর পাশাপাশি আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ফলস্বরূপ পার্বত্য এলাকায় বাস ও নদী গুলির জলস্তর বেড়ে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:পুলিশের অনুমতি ছাড়াই রেড রোডে ম্যারাথন বিজেপি যুব মোর্চার

এদিকে ডিভিসি জল ছাড়ার ফলে হাওড়া উদয়নারায়নপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা জলের নিচে ডুবে গিয়েছে। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি- এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকছে গ্রামে। উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। এর ফলে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলমগ্ন উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ। আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...