Monday, May 18, 2026

বেশি ভাড়া নিলে বাসের পারমিট বাতিল হবে বাসমালিক সংগঠনগুলিকে কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

লকডাউনের পর করোনা বিধিনিষেধ মেনে রাস্তায় নেমেছে হাতে গোণা বেসরকারি বাস। ভাড়া না বাড়ালে রাস্তায় নামবে না বাস বলে সাফ জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। এই সুযোগে বিভিন্ন রুটের বাস থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে দাবি যাত্রীদের। এই পরিস্থিতিতে বাস মালিকদের কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেশি ভাড়া নিলে বাসের পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর হুঁশিয়ারিতে ক্ষুব্ধ বাসমালিক সংগঠন।

এদিন ফিরহাদ হাকিমের মন্তব্যে বেজায় চটেছেন বাসমালিক সংগঠনগুলি। তাঁদের দাবি, সরকার বিজ্ঞপ্তি দিয়ে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ন্ত্রণ করুক। লাগামছাড়া জ্বালানির দাম বৃদ্ধিতে গাড়ি চালানো যাচ্ছে না।তাই ভাড়া বৃদ্ধি ছাড়া কোনও উপায় নেই। অন্য আরেক সংগঠনের আধিকারিক জানান,পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি যেমন সরকারীভাবে বাড়ানো হচ্ছে তেমনি বাসভাড়া বৃদ্ধিও সরকারকেই করতে হবে। এছাড়া চলতে পারে না।

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...