Sunday, May 17, 2026

ত্রিপুরার মানুষ বিচার করবেন: দফায় দফায় বাধা পেরিয়ে ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা অভিষেকের

Date:

Share post:

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু তার আগে দফায় দফায় তাঁকে বাধা দেন বিজেপির (Bjp) কর্মী-সমর্থকরা। এমনকী, তাঁর গাড়িতে বাঁশ দিয়ে আক্রমণ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বাধা পেরিয়ে নির্দিষ্ট সময়ের অনেক পরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরার মানুষ এর বিচার করবেন। দিল্লির বিজেপি নেতারা বাংলায় গিয়ে বলেন, ‘গণতন্ত্র বাঁচাও’। এদিকে ত্রিপুরার গণতন্ত্রের নমুনা দেখুন আগে। কিছুদিন আগেই এই রাজ্য থেকে ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল, ‘অতিথি দেব ভব’। এই তার নমুনা!”। স্কুল বন্ধ থাকা সত্বেও কিছু স্কুলপড়ুয়ারা জাতীয় সড়কে বসে অবস্থান করছিল। অভিষেক তাদের সঙ্গে কথা বলে কয়েক মুহূর্তে সেই অবস্থান তুলে দেন। এ প্রসঙ্গে তিনি নিজে জানান, সেখানে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। অভিষেকের অভিযোগ, পরিকল্পনা করে পড়ুয়াদের দিয়ে রাস্তায় বাধা সৃষ্টি করেছে বিজেপি। তবে এসব করে যে তৃণমূলকে ঠেকানো যাবে না তা স্পষ্ট বুঝিয়ে দেন অভিষেক।
মন্ত্রোচারণ করে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পাশাপাশি শিব মন্দিরে পুজো দেন তিনি।
সোমবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ আগরতলায় (Agartala) পৌঁছন অভিষেক। সেখান থেকে সড়কপথে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখান থেকে দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সকালে আগরতলা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। ত্রিপুরেশ্বরী মন্দির ও তার সঙ্গে ছিলেন মলয় ঘটক, ব্রাত্য বসু। বিকেল চারটে সময় সাংবাদিক বৈঠক করবেন অভিষেক।
২০২৩-এ ওই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠন মজবুত করতে তৎপরতা শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে “খেলা হবে” স্লোগান ছড়িয়ে পড়ছে। ত্রিপুরার আট জেলায় তৃণমূলের সংগঠন মজবুত করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাকে।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...