Friday, June 12, 2026

অলিম্পিক্সের গ্যালারিতে সোনাজয়ী টম ড্যালে, দিব্যি উল বুনছেন!

Date:

Share post:

সামনে তখন মহিলাদের ডাইভিংয়ের প্রতিযোগিতা চলছে। ক্যামেরায় যখন তিনি ধরা পড়লেন, তখন তাঁর হাত বুনে চলেছে সোয়েটার। মভ বা হাল্কা বেগুনি রঙের উলে টান দিচ্ছে তালু, অভি়জ্ঞ আঙুল চালিয়ে যাচ্ছে কাঁটা।

 

আন্তর্জাতিক এই খেলার মঞ্চে দৃশ্যটা এতই ব্যতিক্রমী। আর এই ব্যতিক্রমী নাম টম ড্যালে। অলিম্পিক সোনা জয়ী টম ড্যালের এই ছবি নাড়িয়ে দিয়েছে সঞ্চালকদেরও।আন্তর্জাতিক খেলার মঞ্চে এই দৃশ্য দেখে ব্রিটিশ সরকারি চ্যানেলের সঞ্চালক বলে ওঠেন, ওই যে টম ড্যালে… উল-কাঁটা বের করে ফেলেছেন উনি।
নিশ্চয়ই ভাবছেন কেন বর্ণময় চরিত্র টম? ১১ বছর বয়সে এক ছবি একেঁছিলেন যেখানে ফুটে উঠেছিল মনের ইচ্ছা । টম ড্যালে লন্ডন অলিম্পিক্সে সোনা জিতছেন! যদিও সাত বছর পরে লন্ডন অলিম্পিক্সে সোনা জিততে পারেননি তিনি । শেষপর্যন্ত টোকিওতে স্বপ্ন সফল হল তাঁর।


টোকিওতে যে মভ রঙের সোয়েটার বুনছিলেন, তা কি নিজের ছেলের জন্যই? কিন্তু সে প্রশ্নের উত্তর দেননি টম। নেটমাধ্যমে বলেছেন, উল বোনা তাঁর গোপন অস্ত্র। সমকামী টম কখনও গোপন করেননি তাঁর যৌন পরিচয়। কিন্তু তা নিয়ে কম হেনস্থা হতে হয়নি তাকে। যদিও সব অতীত পিছনে ফেলে টম এখন গর্বিত বাবা। স্বামী এবং এক পুত্রসন্তানকে নিয়ে সংসার তাঁর।উল বোনা টমের বহু দিনের পছন্দ। এমনকি নেটমাধ্যমে তাঁর বোনা সোয়াটারের জন্য অনুরাগীদের আলাদা পাতাও রয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...