Tuesday, March 3, 2026

করোনা পজিটিভ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

Date:

Share post:

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন করোনা ভাইরাসে আক্রান্ত । ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে রয়েছেন ওয়ার্ন।
রবিবার সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দলের ম্যাচ ছিল। এদিন সকালেই ওয়ার্ন জানান তার শরীর খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে তার করোনার পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্টের ফল পজিটিভ আসে। এ ছাড়া ওয়ার্নের দলের আরও এক ব্যক্তির করোনা টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে।
কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রয়েছেন। ওয়ার্নের অনুপস্থিতিতে লন্ডনের দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ ডেভিড রিপলে।

লন্ডন স্পিরিট তাদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। দলটির অধিনায়ক ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ওয়েন মরগান। শক্তিশালী দল ও খ্যাতনামা কোচ নিয়েও এখনও সাফল্যের মুখ দেখেনি দলটি। এরমধ্যেই দলের উদ্বেগ আরও বৃদ্ধি করে দিয়েছে ওয়ার্নের করোনা আক্রান্তের দুঃসংবাদ।

 

spot_img

Related articles

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...

নাম নেই চূড়ান্ত SIR তালিকায়! আতঙ্কে জলপাইগুড়িতে আত্মঘাতী মোমো বিক্রেতা 

উৎসবের সকালে শোকের ছায়া জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।...