Wednesday, March 18, 2026

পাঞ্জাব-জম্মু সীমান্তে ফের ভেঙে পড়ল সেনা কপ্টার, খোঁজ নেই চালকদের!

Date:

Share post:

কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপটার। ভারতীয় সেনার কপ্টার এটি। বাঁধের উপর দিয়ে যাচ্ছিল চপারটি। সেখানে হঠাৎ ভেঙে পড়ে সেটি। উদ্ধারকাজে ছুটেছে নিরাপত্তাবাহিনী।
পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী রঞ্জিত সাগর জলাধারের উপর ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় কপ্টার চালক, লেফটেন্যান্ট কর্নেল এ এস ভট্ট এবং তাঁর সহকারী ক্যাপ্টেন জয়ন্ত জোশী নিখোঁজ হয়েছেন।

কপ্টারে ঠিক কতজন ছিলেন, তাঁদের হাল হকিকত সম্পর্কে জানা যাচ্ছে না কিছুই। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে।
একটি সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। সেনাবাহিনীর হেলিকপ্টারটি নিয়ম মাফিক টহল দিচ্ছিল। জানা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জলের মধ্যে পড়ে যায়। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এটি কোনও যান্ত্রিক ত্রুটি নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তান সীমান্তের অদূরের ওই এলাকায় দুই নিখোঁজ সেনা আধিকারিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনা।
পঞ্জাবের পঠানকোট জেলা পুলিশের সুপার সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জম্মুর কাঠুয়া জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা জলাধারের উপর কপ্টারটি ভেঙে পড়ে। সেনা সূত্রের খবর, ২৫৪ নম্বর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর ওই ধ্রুব হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মানুন ক্যান্টনমেন্ট থেকে রুটিন উড়ান শুরু করেছিল। হঠাৎই চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...