Thursday, May 14, 2026

হোয়াটসঅ্যাপে আকাশছোঁয়া দামে এপার বাংলায় দেদার বিকোচ্ছে পদ্মার ইলিশ !

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

২০১২ সাল থেকেই কাগজে-কলমে ভারতে পদ্মার ইলিশ রফতানি নিষিদ্ধ। তাই পদ্মার ইলিশ ওপার বাংলায় এখন ‘ডুমুরের ফুল’।
বছরের এই সময়টায় বাজারে সস্তা ইলিশ কখন মিলবে, সে জন্য দিন গোনে ভোজনরসিক  এ রাজ্যের বাঙালিরা। এই প্রেক্ষাপটে চোরাকারবারীদের কাছে পাচারের অন্যতম পণ্য হয়ে উঠেছে পদ্মার ইলিশ।
জানা গিয়েছে , পেট্রাপোল সীমান্ত লাগোয়া তেরঘরিয়া, পিরোজপুর এবং গাইঘাটার সুটিয়া এলাকা দিয়ে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ ঢুকছে বনগাঁ বাজারে।
হাত বদলে সেই ইলিশের দাম হাঁকা হচ্ছে আকারভেদে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। তবে চোরাপথে আসা ইলিশ খোলাবাজারে কেনাবেচা করার ঝুঁকি নিতে চান না ব্যবসায়ীরা।
ইলিশ বিক্রিতেও অভিনব পন্থা নিয়েছে সবাই । হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলিশের ছবি দেখিয়ে ওজন ও দাম ঠিক করার পর সেই ইলিশ হাতবদল হচ্ছে ।

এমনকি বেশি টাকা দিলে ইলিশ হোম ডেলিভারিও দেওয়া হচ্ছে বনগাঁ সীমান্ত শহর এলাকায়। তবে সবই হচ্ছে অত্যন্ত গোপনে।
জানা গিয়েছে , মূলত কাঁটাতারহীন এলাকা দিয়েই বাংলাদেশ থেকে প্যাকেটভর্তি ইলিশ ঢুকছে ভারতে। সেই ইলিশ মজুদ করছে এক শ্রেণীর দালাল।

এদিকে ইলিশ পাচার ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তৎপর থাকলেও চোরাপথে এ পার বাংলায় চলে আসছে বাংলাদেশের ইলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বনগাঁর এক পুলিশ কর্তা বলেন, মাছের গায়ে তো আর লেখা থাকে না পদ্মার ইলিশ। একমাত্র খেলেই বোঝা যায় কোনটা পদ্মার ইলিশ। তারই সুযোগ নিচ্ছে সবাই ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...