Saturday, June 6, 2026

বাড়িতে RAB-এর অভিযান! আতঙ্কে ‘ফেসবুক লাইভে’ কান্নাকাটি জুড়লেন পরীমণি

Date:

Share post:

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বেশ কিছুদিন ধরেই তিনি খবরের শিরোনামে রয়েছেন। বুধবার ফেসবুক লাইভে এসে মারাত্মক অভিযোগ আনলেন অভিনেত্রী। রাজধানী ঢাকার বনানীর বাড়িতে এক দল অপরিচিত ব্যক্তি তাঁর বাড়িতে চড়াও হয়েছিল বলে অভিযোগ তুলে ফেসবুক লাইভে আসেন তিনি। লাইভে এসে রীতিমতো আতঙ্কিত হয়ে কান্নাকাটিও শুরু করে দেন।

লাইভে অভিনেত্রী অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে তার বাড়িতে হামলা চালান হচ্ছে। বাড়ির মেইনগেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। তবে কোন থানা থেকে আসছে তারা তা বলছে না। পরীমণি তখন ঘুমোচ্ছিলেন। বারবার দরজার বেল বাজাতে থাকেন আগন্তুকেরা। বাড়ির ভিতরে যাওয়ার কথা বলেন। পরিবারের কেউ তাতে রাজি না হওয়ায় দরজা ভাঙারও চেষ্টা করেন তাঁরা, দাবি অভিনেত্রীর।

পরীমণির লাইভ দেখে কিছুক্ষণের মধ্যেই তাঁর বাড়িতে চলে আসে সমস্ত সাংবাদিক বন্ধু। তাঁদের সাড়া পেয়ে অবশেষে দরজা খোলেন তিনি। উপস্থিত আগন্তুকেরা যে তদন্তকারী অফিসার, এ কথা জানার পর বাড়ির ভিতরে ঢুকতে দেন তাঁদের। তদন্তের স্বার্থে এর পরেই সরাসরি সম্প্রচার থেকে সরে আসেন পরীমণি।

আরও পড়ুন- দূরপাল্লার বাসে এবার বিমানের মতই কাগজ, জল, খাবার দেওয়া হবে

 

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...