Saturday, June 6, 2026

বাঁধের ছাড়া জলেই বন্যা পরিস্থিতি: মমতার অভিযোগে কার্যত সিলমোহর পিএমও-র

Date:

Share post:

বৃষ্টির কারণে নয়, ডিভিসির ছাড়া জলেই বন্যা পরিস্থিতি রাজ্যে- এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সেই অভিযোগ জানিয়েছেন তিনি। প্লাবিত এলাকা পরিদর্শনের পরে তথ্য দিয়ে কড়া চিঠিও লেখেন মমতা। এবার মমতার অভিযোগে কার্যত সিলমোহর দিল পিএমও (Pmo)। নিজেদের টুইটার হ্যান্ডেল (Twitter) এদিন পিএমও-র তরফে লেখা হয়,

“পশ্চিমবঙ্গে বাঁধ থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্লাবিত এলাকার মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা জন্য প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।”

মমতা বারবারই বলছেন, এটা ‘ম্যান মেড বন্যা’। রাজ্যে এত বৃষ্টি হয়নি যে বন্যা পরিস্থিতি হতে পারে। ডিভিসির জলাধারগুলিতে পলি পরিষ্কার না করার কারণেই অনিয়ন্ত্রিতভাবে অত্যাধিক জল ছাড়া হয়েছে। এর ফলেই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। পিএমও-ও সেই অভিযোগে কার্যত স্বীকার করে নিল।

আরও পড়ুন- রাহুলের পর দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদলের

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...