Wednesday, May 13, 2026

চোখ রাঙাচ্ছে করোনা, অগাস্টের শুরুতেই দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে

Date:

Share post:

অগাস্টেই দেশে করোনার তৃতীয় ঢেঊ আছড়ে পড়ার আশঙ্কা ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা  ৮২ হাজারেরও উপরে।  পাশাপাশি বেড়েছে দেশে দৈনিক মৃত্যুও। স্বভাবতই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমশই প্রকট হয়ে উঠছে।

বুধ ও বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বাড়ায় সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৭৬ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের।

সংক্রমণের শীর্ষে ধারাবাহিকভাবেই শীর্ষে রয়েছে কেরল।দেশের মোট আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৬ হাজার ১২৬ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,৪৪২), তামিলনাড়ু (১,৯৪৯), কর্নাটক (১,৭৬৯), ওড়িশা (১,৩১৫) এবং অসম (১,০৬৫)।উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়েও চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।তবে বাকি রাজ্যগুলিতেও আক্রান্তের সংখ্যা হাজারের কমই রয়েছে।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...