Saturday, March 14, 2026

ময়নাগুড়িতে লোকালয় থেকে উদ্ধার বার্মিজ প্রজাতির পাইথন  

Date:

Share post:

দিন দিন লোকালয়ে বাড়ছে অজগরের আনাগোনা। বৃহস্পতিবার ফের লোকালয় থেকে উদ্ধার হলো একটি বার্মিজ প্রজাতির পাইথন। বৃহস্পতিবার ময়নাগুড়ির জলঢাকা নদী তীরবর্তী ভাঙ্গারহাট নেল্লা পাড়া এলাকায় প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার হলো।

জানা গেছে, এদিন সকালে জলঢাকা নদী তীরবর্তী নেল্লা পাড়া এলাকায় একটি বাঁশ ঝাড়ে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের নিজেদের উদ্যোগে নিরাপদে সাপটিকে নিচে নামিয়ে এনে বস্তা বন্দি করে রাখেন। স্থানীয় বাসিন্দা অমৃত রায় বলেন, ” আমরা সকালে বাঁশ ঝাড়ের মধ্যে একটি অজগর দেখতে পাই। এরপর সাপটিকে নিরাপদে নামিয়ে বস্তায় বন্দি করে রাখি।” এরপর দ্রুত খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে এই সাপটি বার্মিজ প্রজাতির। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। পরিবেশ প্রেমী সংগঠনের দক্ষ সদস্য অমল রায় বলেন, “জলঢাকা তীরবর্তী ভাঙ্গারহাট নেল্লা পাড়া এলাকায় একটি বার্মিজ প্রজাতির পাইথন উদ্ধার হলো। স্থানীয়রা নিজেদের চেষ্টায় সাপটিকে নিরাপদে বস্তা বন্দি করে রেখেছিল। আমরা সেটিকে উদ্ধার করলাম এবং বন দফতরের হাতে তুলে দেব।” অন্যদিকে রামশাই মোবাইল স্কোয়ার্ড সূত্রে খবর সাপটিকে প্রাথমিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...