Wednesday, June 24, 2026

জাতের দোহাই দিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা !

Date:

Share post:

টোকিও অলিম্পিকসে যাওয়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ সফল হয়েছেন, কেউ বা খালি হাতে ফিরে এসেছেন ৷ তা বলে হারের কারণ দেখিয়ে খেলোয়াড়ের পরিবারকে হেনস্থা ! এমনই ঘটনা ঘটেছে হরিদ্বারে ৷ জাতপাত তুলে মহিলা হকি দলের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারকে হেনস্থা করা হয়েছে ৷ এমনই গুরুতর অভিযোগ বন্দনার পরিবারের ৷
টোকিও অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস গড়েছেন ৷ অলিম্পিক্সে হ্যাটট্রিক করা প্রথম মহিলা হকি খেলোয়াড় ভারতের বন্দনা কাটারিয়া ৷ তাঁর হ্যাটট্রিকে টুর্নামেন্টে এগোনোর পথ প্রশস্ত হয়েছিল ভারতের ৷ সেই বন্দনার পরিবারকে জাতপাতের বৈষম্য ও হেনস্থার শিকার হতে হল ৷ গত বুধবার টোকিয়ও অলিম্পিকসের সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে গিয়েছে দেশের মহিলা হকি দল ৷ অভিযোগ, ম্যাচের পর হরিদ্বারের রোশনাবাদে বন্দনার গ্রামের বাড়িতে লোকজন জড়ো হয়ে পটকা ফাটাতে থাকে ৷ এরপর জাতপাত তুলে কটাক্ষ করে বলা হয়, কয়েকজন দলিত খেলোয়াড়ের কারণে ভারত হেরে গিয়েছে ৷
এই ঘটনায় যতটা না দুঃখিত তার পরিবার তার থেকেও বেশি আতঙ্কিত।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...