Thursday, May 14, 2026

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় দিনের ম‍্যাচ

Date:

Share post:

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ১২৫।  ভারতের হয়ে ব‍্যাট করছেন কে এল রাহুল ( Kl Rahul)এবং ঋষভ পন্থ (Rishabh Panth)। ৫৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে শামি-বুমরাদের দাপটে অল আউট হয়ে ১৮৩ রানে আটকে যান জো রুটরা। জবাবে ব‍্যাট করতে নেমে বড় রানের লিডের লক্ষ্যে নামে বিরাট কোহলির দল। কিন্তু ক্রমাগত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ করে দেওয়া হয়। ৯৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৬ রান করে আউট হন রোহিত শর্মা। ব‍্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন কে এল রাহুল। ৫৭ রানে অপরাজিত তিনি। মাত্র ৪ রান করেই আউট চেতেশ্বর পুজারা। ব‍্যাট হাতে ব‍্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি। শূন‍্য রানে আউট হন তিনি। ব‍্যাট হাতে ব‍্যর্থ অজিঙ্কে রাহানেও। ৫ রান আউট হন তিনি। ইংল‍্যান্ডের হয়ে  দুই উইকেট নেন জেমি অ‍্যান্ডারসন। একটি উইকেট নেন ওলি রবিনসন।

আরও পড়ুন:বড় ক্ষতি ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে আইপিএল, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্চার

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...