Wednesday, June 24, 2026

সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার। তারপরই  শুরু তুমুল বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। এর জেরেই গত তিনদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।তবে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে সরে যাওয়ার ফলে আগামিকাল অর্থ্যাৎ শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শুক্রবার কিছুটা হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আমতা দু’নম্বর ব্লকে । খুব অল্প হলেও জল নামছে ধীরে ধীরে। জল নামতে শুরু করেছে খানাকূলেও।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...