Monday, May 11, 2026

জলপাইগুড়িতে আবারো লোকালয়ে হাতির তাণ্ডব 

Date:

Share post:

শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রংধামালির নতুন বস্তি এলাকায় চারটি হাতির তাণ্ডব চালায়। বাসিন্দাদের অভিযোগ, চারটি হাতির দল এলাকায় ঢুকে পড়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ এবং বনকর্মীরা রয়েছেন। হাতি তাড়ানোর চেষ্টা চালাচ্ছে‌ন বনকর্মীরা। হাতিগুলোকে বৈকন্ঠপুর বনবিভাগের বোদাগঞ্জ ফরেস্টে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে বুনো হাতির দলকে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। গ্রাম‌বাসীরা জানান হাতির দলটি এখনও এলাকায় রয়েছে। বনদফতরের পক্ষ থেকে মানুষকে দূরে সরে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। বনদফতরের বৈকুন্ঠপুর ডিভিশনের সহকারী ডিভিশনাল অফিসার মঞ্জু‌লা তিরকি বলেন, যেহেতু প্রচণ্ড রোদ রয়েছে এজন্য দিনের আলোতে হাতিগুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না। তাই সন্ধে নামলেই হাতির দলকে ফের বৈকুন্ঠপুর জঙ্গলে ফেরত পাঠানো হবে। গ্রামের যে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব‍্যবস্থা করা হবে বলে তিনি জানান।

 

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...