Friday, May 15, 2026

রিও-র পর টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে স্বর্ণপদক জয় ব্রাজিলের

Date:

Share post:

শনিবার টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) পুরুষদের ফুটবলে স্বর্ণপদক জয় ব্রাজিলের( brazil)। এদিন স্বর্ণপদক ম্যাচে স্পেনকে(spain) ২-১ গোলে হারাল সেলেকাওরা। এই জয়ের ফলে রিও-র পর ফের সোনার পদক জিতল সাম্বার দেশ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে এই ম‍্যাচ। ম‍্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় সেলেকাওরা। তবে এরপরই ঘুড়ে দাঁড়ায় দ‍্যানি অ‍্যালভেসরা। প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম‍্যাথিউস। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারনি ব্রাজিল। ম‍্যাচের ৬১ মিনিটে স্পেনের হয়ে সমতা ফেরান মিকেল ওরাবাজাল। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দুই দল। যার ফলে ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম‍্যাচের ১০৮ মিনিটে গোল করে ব্রাজিলের হয়ে জয় নিশ্চিত করেন মালকম। আর এই জয়ের ফলে টোকিও অলিম্পিক্সে সোনার পদক নিশ্চিত করল সেলেকাওরা।

আরও পড়ুন:ব্রোঞ্জ জয় পুনিয়ার, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...