Friday, June 26, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম, টুইটে শোকপ্রকাশ মনোজ বাজপেয়ীর

Date:

Share post:

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম।গত সপ্তাহেই কিডনিতে সংক্রমণের জেরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর বন্ধু যশপাল শর্মা জানিয়েছেন, গতকাল মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।টেলি জগতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের । ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ ধারাবাহিকে ঠাকুর সজ্জন সিংহের চরিত্রে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও ‘স্লামডগ মিলিনেয়ার’, ও ‘ব্যান্ডিট কুইন’ ছবিতেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।

আরও পড়ুন: নিজের প্রথম অলিম্পিকেই অসাধ্য সাধন করেছেন নীরজ চোপড়া

গত বছর মার্চ মাসে কিডনির সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  সেইসময় ইন্ডাস্টিকে পাশে পেয়েছিলেন তিনি।  হাসপাতাল থেকে বাড়ি ফিরেও তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হত। ২০২১ সালে ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ সিজন ২ শুরু হওয়ার পর কাজেও ফেরেন বর্ষীয়ান অভিনেতা। সপ্তাহে তিনবার শুটিং সেরে ডায়ালিসিস নিতে যেতেন । কয়েকদিন আগে পর্যন্ত একটি ফিল্মের শ্যুটিং করেছেন তিনি। সেই সময় হাই ব্লাড সুগারের কারণে ইঞ্জেকশনও নিতেন অনুপম শ্যাম। দস্তক,হাজার চৌরসী কি মা, দুষ্মান, সত্যা সংগ্রাম, লাগান, নায়ক, শক্তি, পাপ-এর মতো বহু সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেতা। তবে ছোটপর্দায় তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, তাঁর রীতিমতো ফ্যানবেসও তৈরি হয়। অনেকেই তাঁর চরিত্রের মতো গোঁফ রাখতে শুরু করেন।

গত ৫ অগাস্ট নিজের টুইটার হ্যান্ডলে অভিনেতা লেখেন,  ‘অন লাইফ রিস্ক’ লিখে পোস্ট করেন। অনুপম শ্যামের প্রয়াণে টুইটে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী। লিখেছেন, ‘খুব মনে পড়বে, দিল্লি ও মুম্বইয়ে কাটানো দিনগুলিও মনে পড়বে। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।’


Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...