Sunday, March 15, 2026

মেসির জন্য আইফেল টাওয়ার বুক করেছে পিএসজি!

Date:

Share post:

এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ফুটবল বিশ্বে জোরদার গুঞ্জন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জাঁতেই যোগ দিচ্ছেন। তবে এ বিষয়ে এখনও কোনও পক্ষই মুখ খোলেননি।

রবিবার সাংবাদিক সম্মেলনেও এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি মেসি। তবে হঠাৎই পিএসজির তরফ থেকে আইফেল টাওয়ার বুক করায় সেই জল্পনা আরও বেড়েছে বই কমেনি ।
জানা গিয়েছে, ১০ অগস্টের জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন মেসির সঙ্গে প্যারিসের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ভাড়া করা হয়েছে আইফেল টাওয়ার।

আরও পড়ুন- #এবার ত্রিপুরার পরে তৃণমূলের নতুন স্লোগান “জিতবে ত্রিপুরা”

রবিবারের সাংবাদিক সম্মেলনে মেসি পরের গন্তব্য পিএসজি কি না প্রশ্নে করা হলে মেসি বলেন, ‘এটা একটা সম্ভাবনা। কারোর সঙ্গে এখনও কোনও কথা চূড়ান্ত হয়নি। প্রেস রিলিজ প্রকাশিত হওয়ার পর অনেক ফোন কল পেয়েছি। অনেক দল আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি।’

এদিকে বিশ্বস্ত সূত্রের খবর, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরও বাড়ানো হবে বলেও শোনা যাচ্ছে।
সূত্রের খবর, সোমবারই নাকি প্যারিসের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। আর পিএসজিতে তাঁর সই করা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা করতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...