Tuesday, April 28, 2026

স্বাধীনতা দিবসের আগেই ভূস্বর্গে সেনার উপর জঙ্গি হামলা, জখম ১ জওয়ান

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবসের (75th Independence Day) আগে ফের কাশ্মীর (Kashmir) উপত্যকায় জঙ্গি হানা (Terror Attack)। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান (Sopian) জেলার জায়নাপোরা এলাকায় CRPF জওয়ানদের উপর আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই জঙ্গি হামলায় এক জওয়ানের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। জখম জওয়ান ১৭৮ ব্যাটেলিয়নের অজয় কুমার। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা (Pulwama) হামলার অভিশপ্ত দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আজ, মঙ্গলবার ভোরের দিকে হঠাৎই CRPF জওয়ানদের উপর হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিবর্ষণ করে জঙ্গিরা। তৎক্ষণাৎ পাল্টা দেন ভারতীয় জওয়ানরা। গোটা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনা। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।


Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...