Monday, June 15, 2026

আগামিকাল পেগাসাস নিয়ে দিনভর আলোচনা হোক: লোকসভায় দাবি সুদীপের 

Date:

Share post:

সোমবারে পেগাসাস নিয়ে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। তার মধ্যেই মঙ্গলবার, লোকসভায় পেগাসাস ইস্যুতে দিনভর আলোচনার দাবি করলেন তৃণমূল (Tmc) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তাঁর অভিযোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না কেন্দ্র।

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই পেগাসাস (Pegasus) নিয়ে সরব তৃণমূল। অন্যান্য বিরোধীরাও পেগাসাস নিয়ে আলোচনায় চেয়ে সংসদের দুটি কক্ষে তুমুল হট্টগোল করছে। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। দফায় দফায় দুই কক্ষই মুলতুবি করে দিতে হয়। এর মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদের বাদল অধিবেশন প্রায় শেষের মুখে। অথচ পেগাসাসের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একদিনও আলোচনা হল না। মঙ্গলবার সারাদিন এই ইস্যুতে আলোচনা হোক চাইছেন তাঁরা।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...