Sunday, May 17, 2026

৫ তৃণমূল কর্মীর জেল হেফাজত: দলীয় কর্মীদের পাশে আগরতলায় মলয়, টুইটে ক্ষোভ কুণালের

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মীদের উপর আক্রমণ অব্যাহত। পুলিশ আধিকারিক এবং বিজেপি (Bjp) কর্মীদের মিছিলে হামলা চালানোর অভিযোগে মঙ্গলবার ভোররাতে ৫ তৃণমূল (Tmc) কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃত পাঁচ তৃণমূল কর্মী হলেন- তমাল বসু, উত্তম কলই, মিটন বিশ্বাস, পঙ্কজ দেবনাথ, নিতু মালাকার। এদিন তাঁদের আদালতে তোলা হলে ১৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁদের দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ধৃতদের পরিবারেও দাবি, ভোররাতে পুলিশ গিয়ে বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়েছে। মঙ্গলবার সকালেই ত্রিপুরায় পৌঁছন এরাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। আগরতলায় ধৃতদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূল কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের-সহ তৃণমূল নেতাদের পাশে দাঁড়ানোর জন্যই এই ৫ তৃণমূল কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অবশ্য দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- হুইপ জারির পরেও কেন রাজ্যসভায় অনুপস্থিত সাংসদরা , ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

গ্রেফতার নিয়ে সকালেই টুইট (Twitte) করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, ” যারা হামলা করল মারল, তারা ঘুরে বেড়াচ্ছে। জখম তৃণমূল কর্মীরা গ্রেপ্তার। আজও বাড়ি বাড়ি থেকে তৃণমূল কর্মীদের ধরছে। এতে প্রমাণিত ভয় পেয়েছে বিজেপি।”

কুণালের অভিযোগ, পুলিশি সন্ত্রাস হচ্ছে আমবাসায়। দলীয় কর্মীদের জেল হেফাজত হওয়ার পরেও ফের টুইটে ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, অন্যায় ভাবে মিথ্যে মামলায় তাঁদের দলীয় কর্মীদের জেলে বন্দি করা হল। দলীয় কর্মীদের মুক্ত করতে আইনি লড়াইয়ের তৃণমূল নামবে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন- তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ 

advt 19

 

 

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...